হোম > রাজনীতি

ধর্ষণ মামলায় খালাস পাওয়া ইমামের পুনর্বাসন দাবি এনসিপির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফেনী জেলা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা। ছবি: সংগৃহীত

মিথ্যা ধর্ষণ মামলায় খালাস পাওয়া ইমাম মোজাফফর আহমেদ জুবায়েরের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও চাকরি পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা শাখা। শনিবার ফেনী জেলা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে সসম্মানে খালাস পেলেও, একটি মিথ্যা মামলার কারণে ইমাম জুবায়েরকে হারাতে হয়েছে তাঁর চাকরি, সামাজিক মর্যাদা ও আর্থিক স্থিতি। দীর্ঘ আইনি লড়াই এবং ঋণের বোঝা আজ তাঁকে মানবেতর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে।

এনসিপি মনে করে, কোনো নির্দোষ নাগরিককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাঁর জীবন ধ্বংস করার সংস্কৃতি একটি ভয়াবহ সামাজিক ও বিচারিক সংকট।

তাই ইমাম জুবায়েরের পূর্ণ পুনর্বাসন, সসম্মানে চাকরিতে পুনর্বহাল, উপযুক্ত রাষ্ট্রীয় ক্ষতিপূরণ এবং প্রকৃত দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এনসিপির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে শনিবার ভুক্তভোগী ইমাম জুবায়েরের বাড়িতে সরেজমিনে যান দলের যুগ্ম সদস্যসচিব এবং ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তারেক রেজা। এ সময় তিনি ভুক্তভোগীর সার্বিক পরিস্থিতির খোঁজ–খবর নেন এবং আইনি সহায়তা ও পুনর্বাসন প্রক্রিয়ায় এনসিপি পাশে থাকবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সীমান্তে হত্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা কাল

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

সংসদের ভেতরে-বাইরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সংগ্রাম চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: নাহিদ ইসলাম

হামে শিশুদের মৃত্যু: ড. ইউনূস ও নূরজাহান বেগমের শাস্তির দাবি সিপিবির

জননিরাপত্তা আজ হুমকির মুখে—গাজীপুরে ৫ খুনের ঘটনায় গোলাম পরওয়ার

পুশ ইনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত: শফিকুর রহমান

প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: নেতা–কর্মীদের উদ্দেশে তারেক রহমান

চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াতের আমির

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা