হোম > রাজনীতি

দুর্নীতির মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি ২৯ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার (২ আগস্ট) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এই দিন ধার্য করেন।

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের বিশেষ এজলাসে খালেদা জিয়ার পক্ষে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি পিছিয়ে দিতে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার পক্ষে নিয়োজিত সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিকভাবে তিনি অত্যন্ত দুর্বল বিধায় শুনানি করা সম্ভব হচ্ছে না। 

দুর্নীতি দমন কমিশনের পিপি মোশারফ হোসেন কাজল আবেদনের বিরোধিতা করে বলেন, ‘ইতিমধ্যে এই মামলায় অনেক শুনানি হয়েছে। সময় মঞ্জুর করার এখন কোনো কারণ নেই। এ অবস্থায় অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হোক।’ 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত খালেদা জিয়ার পক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন। 

কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন। ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

এনসিপিতে যোগ দিলেন এবি পার্টি-আপ বাংলাদেশ-বৈছাআর ৩০ নেতা-কর্মী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ জামায়াতের

বিশ্ববাজারে তেলের দাম কমার মধ্যে দেশে বৃদ্ধি দুঃখজনক: শফিকুর রহমান

চিফ হুইপের ‘কার্টুন’ প্রচারের অভিযোগে নাসিমকে গ্রেপ্তারের নিন্দা এনসিপির

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ-রাফেসহ আপ বাংলাদেশের ৩৩ নেতা

হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই: সরকারকে এ টি এম আজহার

অল্টারনেটিভসের কেন্দ্রীয় কমিটিতে ২৩ নতুন মুখ

নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকেই পদত্যাগের ঘোষণা দিলেন প্রীতি

জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ

বিরোধী দলের আন্দোলন: সতর্ক সরকার, প্রয়োজনে কঠোরও হতে পারে