হোম > রাজনীতি

‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানে ‘বিসমিল্লাহ্’ থাকবে না বলে বিএনপি অপপ্রচার চালাচ্ছে: এনসিপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানে ‘বিসমিল্লাহ্’ থাকবে না বলে বিএনপি অপপ্রচার চালাচ্ছে—এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে দলটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দলের যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন। তিনি বলেন, তৃণমূলে বিএনপির চালানো প্রচারণায় বলা হচ্ছে—গণভোটে ‘হ্যাঁ’ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী। তা ছাড়া আরও বলছে—‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ থাকবে না। ‘হ্যাঁ’ ভোট ইসলামবিরোধী বলে তারা অপপ্রচারও চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দলীয় প্রধান তারেক রহমান প্রকাশ্যে গণভোটের সমর্থনে বক্তৃতা দিলেও সারা দেশে বিএনপির নেতা-কর্মী ও সংগঠকেরা ‘না’ বাক্সে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পরাজিত ফ্যাসিস্টের শক্তির ভোট পাওয়ার লোভে এই দলের সর্বস্তরের নেতা-কর্মীরা জ্ঞান, হুঁশ ও সংবিৎ হারিয়ে ফেলেছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, দলীয় প্রার্থী বাছাইয়ের কাজে বিএনপিকে সর্বাত্মক সহযোগিতা করেছে পুলিশ, এনএসআই ও ডিজিএফআই। শুধুই এই কয়টি সংস্থাই নয়, পুরো অন্তর্বর্তী সরকার নির্বাচনকে প্রভাবিত করতে বিএনপির পক্ষে সার্বক্ষণিকভাবে কাজ করছে।

সংবাদ সম্মেলনে দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঋণখেলাপি বগলে রেখে দুর্নীতিমুক্ত দেশ গড়া অসম্ভব: শফিকুর রহমান

নারীসমাজকে যেন কারও মুখাপেক্ষী না হতে হয়: তারেক রহমান

সিইসির সঙ্গে বৈঠকে যেসব অভিযোগ দিল এনসিপি

‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থীদের প্রচারে বাধা দিচ্ছে বিএনপি, অভিযোগ এনসিপির

১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র দখল হবে না, সে নিশ্চয়তাও নেই: নাহিদ ইসলাম

পবিত্র শবে বরাতে সব মুসলমানের শান্তি-সমৃদ্ধি কামনা তারেক রহমান ও মির্জা ফখরুলের

কড়াইল, সাততলা ও টিঅ্যান্ডটি বস্তির নারীদের সমস্যার কথা শুনলেন জুবাইদা রহমান

সাইবার বুলিং আইন থাকলে হবে না, কার্যকর প্রয়োগ থাকতে হবে: জাইমা রহমান

একটি দল মা-বোনদের ঘরে আটকে রাখতে চায়: তারেক রহমান

বুধবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান