হোম > রাজনীতি

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ফাইল ছবি

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানিয়েছেন, ২০০৮ সালের মতো ‘ভারসাম্যহীন’ নির্বাচন হলে সেই নির্বাচন তাঁরা মেনে নেবেন না।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন নির্বাচনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে দলীয় অবস্থান জানানোর সময় এমন অভিযোগের কথা জানান তিনি।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে। প্রধান উপদেষ্টা এর প্রতিকার না করলে জামায়াত শক্তিশালী পদক্ষেপ নেবে। ২০০৮ সালের মতো ‘ইমব্যালান্সড ইলেকশন’ (ভারসাম্যহীন নির্বাচন) জামায়াত মেনে নেবে না।

তাহের আরও অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হওয়াসহ বিভিন্ন বিষয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানাচ্ছেন না কয়েকজন উপদেষ্টা।

জামায়াতের এ নেতা বলেন, প্রধান উপদেষ্টাকে সব খবর দেওয়া হয় না। তিনি বিষয়গুলো না জানলে, দেশ একটি বাজে নির্বাচনের দিকে এগোতে থাকলে জামায়াত সেটি মেনে নেবে না।

ইসলামী আন্দোলনের জোট ছেড়ে যাওয়ায় জোটের নির্বাচনে প্রভাব পড়বে কি না—জানতে চাইলে তাহের বলেন, এটি নির্বাচনে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। এ দেশের ইসলামপন্থীরা ইসলাম বা পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য মনস্থির করেছেন। দল হিসেবে কোনো দলের ভিন্ন সিদ্ধান্ত হতে পারে, তবে জনগণের সিদ্ধান্ত এর দ্বারা পরিবর্তন হবে না।

এবার এনসিপির ‘জাতীয় জনজাতি জোট’ সংগঠনের আত্মপ্রকাশ

মেয়র হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

দাম বৃদ্ধির পর তেলপাম্পে যানবাহনের লাইন উধাও নিয়ে প্রশ্ন আখতারের

জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী

শ্রমিকদের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতা-কর্মীরা

আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয়: জামায়াত আমির

আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে তাহের

আপনারা সমন্বয় করে বক্তব্য দিন—জঙ্গিবাদ ইস্যুতে সরকারকে নাহিদ