হোম > রাজনীতি

ঠেলাঠেলিতে মেজাজ হারালেন মির্জা ফখরুল

আজকের পত্রিকা ডেস্ক­

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মেজাজ হারাতে দেখা গেল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে যান বিএনপি মহাসচিব। সমাধিস্থলের দিকে যাওয়ার পথে ভিড় ঠেলতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তাঁর। এ সময় নেতাকর্মীদের ওপর রেগে যান। একপর্যায়ে এক কর্মীর গায়ে হাত তুলতেও দেখা যায় তাঁকে। এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দেশে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে নেতা–কর্মীদের ঠেলাঠেলিতে মেজাজ হারান মির্জা ফখরুল। ছবি: স্ক্রিনশট

আগামী সংসদ নির্বাচনে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, ‘ছাত্র–জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তাদের আর কখনো গ্রহণ করা হবে না।’

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।

জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ও জাইকা প্রতিনিধির সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না—প্রশ্ন গোলাম পরওয়ারের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে আরেকটি ৫ আগস্টের প্রস্তুতি নেবে জাগপা: রাশেদ প্রধান

স্থানীয় নির্বাচন: সক্ষমতা পরখ করতে চায় জামায়াত ও এনসিপি

দেশবিরোধী গোষ্ঠীগুলো সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে: নাহিদ

টোকিওর ভাইস গভর্নর ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন দূতাবাসের কূটনীতিকের সাক্ষাৎ

হামে শিশুমৃত্যু: অন্তর্বর্তী সরকারের প্রধান ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর

‘জামায়াত মাদকের চেয়েও ডেঞ্জারাস’—বরকত উল্লাহ বুলুর বক্তব্যে জামায়াতের নিন্দা