হোম > রাজনীতি

তারেক রহমানকে সমর্থন জানিয়ে পদত্যাগ করা এনসিপি নেতা মীর আরশাদুলের বিএনপিতে যোগদান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হন মীর আরশাদুল হক। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন।

আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হন।

এ সময় আরও ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কনটেন্ট ক্রিয়েটর ড. সাইমুম পারভেজ ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন মীর আরশাদুল হক। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সমঝোতার আলোচনা চলার মধ্যে গত ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি।

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি

আমরা মাঠে গিয়ে ‘মব’ করতে পারব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো বাজেট হয়নি: নাহিদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মোটেই সঠিক হয়নি: শফিকুর রহমান

ট্যাক্স-নির্ভর বাজেট হয়ে গেছে: জামায়াত নেতা তাহের

এত রাজস্ব আদায় এই সরকারের পক্ষে সম্ভব না: নাহিদ ইসলাম

দলীয় কর্মীদের লুটপাটের জন্য বাজেটের আকার বৃদ্ধি করা হয়েছে: হামিদুর রহমান আযাদ