হোম > রাজনীতি

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রামপুরা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন-পরবর্তী নারী ও শিশু নির্যাতন এবং হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে একের পর এক নারী ও শিশু নির্যাতন এবং হত্যার মতো ঘটনা প্রমাণ করে সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশ নেওয়া জামায়াতের নারী নেত্রীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এসব ঘটনার দায় সরকারকে নিতে হবে বলেও দাবি জানান তাঁরা।

বক্তারা আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে অপরাধীরা রাজনৈতিক প্রভাবের কারণে আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। তাঁদের ভাষ্য, সামাজিক অবক্ষয় চরমে পৌঁছেছে বলেই ছয় বছরের শিশুও ধর্ষণের শিকার হচ্ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

মানববন্ধন থেকে গণমাধ্যমের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করে মহিলা বিভাগ। নেত্রীরা বলেন, সরকারপ্রধানের বিভিন্ন কার্যক্রমের সংবাদ গুরুত্বসহকারে প্রচার হলেও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

মানববন্ধনে বক্তারা দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যে কারণে শোকজের জবাব দেবেন না ছাত্রদলের হামিম

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রথম বছরেই ঝরে পড়েছেন এনসিপির চল্লিশের বেশি নেতা

হামিমকে শোকজ করল ছাত্রদল

ভাষানটেক-কড়াইল বস্তির নারী ও শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা রহমান

বিতাড়িত ফ্যাসিস্টদের পুনর্বাসন জুলাই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা: মুজিবুর রহমান

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে আমি শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

মন্ত্রী পর্যায়ে কাঁচা কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির

স্থানীয় নির্বাচনে সততা ও দেশপ্রেম দেখে প্রার্থী বাছাই করব: শফিকুর রহমান

খবরদারির রাজনীতি কেউ চায় না: নুর