হোম > রাজনীতি

নারীরা নেতৃত্বে আসতে পারে না, এটা মেনে নিয়েই চলছি: জামায়াতের নেত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নারী নেত্রী। ছবি: স্ক্রিনশট

জামায়াতের শীর্ষ পদে যাওয়া মুখ্য নয় উল্লেখ করে দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নিসা সিদ্দিকা বলেছেন, ‘ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। এটা মেনে নিয়েই আমরা চলছি।’

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নূরুন নিসা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুন নিসা সিদ্দিকা বলেন, ‘জামায়াতে ইসলামী একটি ইসলামি সংগঠন। আর ইসলামি সংগঠন ইসলাম মেনেই চলবে। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন—পুরুষ হলো নারীদের পরিচালক। কোরআনের নির্দেশ ফরজ। সেই হিসেবে কোনো ইসলামি সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। এটা মেনে নিয়েই আমরা চলছি। তাই শীর্ষ পদে (আমির) নারী আসার বিষয়টি আমাদের কাছে মুখ্য নয়। মুখ্য হলো নারীর অধিকার আদায় হচ্ছে কি না।’

জামায়াতের এই নেত্রী বলেন, ‘গত ৫৪ বছরে দেশে দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু নারীদের সমস্যা কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? অধিকার কি আদায় হয়েছে? তাই, আমরা এমন নেতৃত্ব চাই, যারা মানবিক হবে।’

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সদস্য অধ্যাপক হাবিবা চৌধুরী বলেন, ‘সারা দেশে মা-বোনদের ওপরে হামলা করা হচ্ছে। আমরা সেই প্রতিবাদ করার জন্য বাংলাদেশের সব মা-বোনের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ ছুটে এসেছি। আমরা ঘরে বসে থাকতে পারিনি। অনেক ঘটনার প্রমাণ আমরা কমিশনের কাছে জমা দিয়েছি।’

জামায়াতে ইসলামী মেয়েদের সম্মান করে উল্লেখ করে হাবিবা চৌধুরী বলেন, ‘নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী আপ্রাণ চেষ্টা করছে। জামায়াতে ইসলামীতে আমরা ৪৩ শতাংশ মহিলা প্রতিনিধি আছি। সুতরাং, এই দল নারীদের মূল্য দিচ্ছে, সম্মান দিচ্ছে, অধিকার দিচ্ছে। এই অধিকার, সম্মান যাতে বাংলাদেশের সব নারী পেতে পারেন, এ মিশন-ভিশন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

হাবিবা চৌধুরী নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনারা নিরপেক্ষভাবে এ ব্যাপারে আমাদের সহযোগিতা করেন। সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেন, যাতে ১২ তারিখে আমাদের মা-বোনেরা সুন্দরভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং তাঁদের মতামত ব্যক্ত করতে পারেন। কারও মত ও চিন্তাকে বাই ফোর্স আঘাত করে আমাদের নারীদের অধিকার কেউ ক্ষুণ্ন করতে পারবে না। এই সাহস আমাদের আছে। যেখানে বাধা আসবে, আমরা প্রতিরোধ করব। আমরা অবলা নয়।’

আট শ পরিবারের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ দেখা করতে চাই: নাহিদ ইসলাম

টিঅ্যান্ডটি কলোনিতে শামিলা রহমানের উঠান বৈঠক, তারেক রহমানের জন্য চাইলেন ভোট

বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার, এটা অস্বাভাবিক: বিএনপি

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক একটি দলের সাইবার টিমের চক্রান্ত: জুবায়ের

জামায়াত আমিরের অ্যাকাউন্ট ‘হ্যাক’ হলে ১২ ঘণ্টা পর জিডি কেন—প্রশ্ন বিএনপির

শেরপুরে শফিকুর রহমান, নিহত রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত

শফিকুর রহমানের পোস্ট নিয়ে আলোচনা, সাইবার হামলার কথা জানাল জামায়াত

১১ দলীয় জোটকে ভোট দিতে জনগণ ঐক্যবদ্ধ: হাসনাত আবদুল্লাহ

তারেকের ‘হ্যাঁ’ ভোটের ডাকে সরকারে স্বস্তি

বছরের পর বছর উধাও থেকে মজলুমদের বলে গুপ্ত আর সুপ্ত: জামায়াত আমির