হোম > রাজনীতি

সংস্কার চাই কি না, তা ব্যালট পেপারে নির্ধারণ হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

আজ দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গলিম বাবুর হাটে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ পরিচালনার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। তাই সব রাজনৈতিক দল মিলে সংস্কারের চিন্তা করা হয়েছে। তবে এই সংস্কার কেবল মুখে বললেই হবে না; দেশের সব মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, ‘কে সংস্কার চায় আর কে চায় না, তা নির্ধারণে ব্যালট পেপার থাকবে। সেখানে লেখা থাকবে—আপনি সংস্কার চান কি না? যারা চায় তারা “হ্যাঁ” বলবে, যারা চায় না তারা “না” বলবে। জনগণ “হ্যাঁ” ভোট দিলে তবেই সংস্কার হবে।’

রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গলিম বাবুর হাটে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘খারাপ লোকেরা পুরো ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। আমরা চাই দেশে এক ব্যক্তির শাসন লোপ পাক, দেশ যেন আর আগের মতো ফ্যাসিস্ট না হয়। সরকারে জবাবদিহি থাকতে হবে।’ এই পরিবর্তন নিশ্চিত করতেই সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ‘হ্যাঁ-না’ ভোটের উদাহরণ টেনে আনেন।

সভায় উপস্থিত হিন্দুধর্মাবলম্বী ও অন্য সম্প্রদায়ের মানুষের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা সংখ্যালঘু নন; আপনারা এ দেশের গর্বিত নাগরিক। একজন মুসলমানের যে অধিকার, আপনাদেরও ঠিক সমান অধিকার আছে। নিজেদের অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়ান।’

তিনি আরও বলেন, ‘কেউ যেন আপনাদের ওপর অত্যাচার করার বা ঝামেলা করার সাহস না পায়। আমি এবং বিএনপি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমাদের নেতা-কর্মীরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় পাশে থাকবে।’

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

একনজরে বাংলাদেশের যত জাতীয় নির্বাচন ও ফলাফল

ঢাকায় অন্তত ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসিবি চত্বর থেকে ঢাকার পথসভা শুরু করছেন তারেক রহমান

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে ইসির সামনে বিক্ষোভ

১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব: নাহিদ ইসলাম

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

রাজধানীতে আজ যে ৬ স্থানে তারেক রহমানের জনসভা

১২ তারিখের পর চাঁদাবাজি-সন্ত্রাস শুরু করার অপেক্ষায় একটি দল: আসিফ মাহমুদ