হোম > রাজনীতি

মগের মুল্লুকে বাস করছি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের বিরুদ্ধে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ এনেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। 

বিবৃতিতে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক মৎস্যবিষয়ক সম্পাদক আমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য উজ্জ্বল হোসেন, ইউনুস হোসেন এবং ক্ষেতলাল পৌরসভার ওয়ার্ড বিএনপির সদস্য আফজাল হোসেনকে ৮ মাস করে সাজা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। 

মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে নজিরবিহীন ব্যর্থতা আড়াল করতে প্রতিদিনই বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আমরা এখন এক মগের মুল্লুকে বাস করছি, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারগুলো সরকারের পায়ের নিচে পিষ্ট হচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় বিএনপির ওপর চাপানোর জন্য হাস্যকর মন্তব্য করছে। জনদাবির তোয়াক্কা না করে সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে বিরোধী দল দমনে উঠেপড়ে লেগেছে।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান আওয়ামী সরকারের পায়ের নিচের মাটি পুরোপুরি সরে গেছে বলেই তারা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলায় আদালতকে ব্যবহারের মাধ্যমে সাজা দেওয়া অব্যাহত রেখেছে।’

আহসান এইচ মনসুরকে সরিয়ে লুটপাটের পথ উন্মুক্ত করল সরকার: নাহিদ ইসলাম

গণভোট হলো জুলাই সনদের সর্বোচ্চ বৈধতা: বদিউল আলম মজুমদার

ভোটে হারানোর কায়দাগুলো চিনে নিয়েছি: জামায়াত আমির

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

পিলখানা ট্রাজেডির জন্য তৎকালীন সেনাপ্রধান, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সবাই দোষী: জামায়াত আমির

বিএনপি জুলাই সনদকে বাইপাস করে সরকার টিকিয়ে রাখতে চাইলে সেটা ভুল হবে: উমামা

রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতের

পিলখানা হত্যাকাণ্ডের আসল কাহিনি উন্মোচন করতে হবে: পরওয়ার

জয়নুল আবদিন ফারুকের স্ত্রীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোকবার্তা

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে সপরিবারে আমন্ত্রণ