হোম > রাজনীতি

ঢাকা শহরের এমপিদের অফিস কোথায় হবে, প্রশ্ন তুললেন সাইফুল আলম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। ছবি: সংগৃহীত

উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ করার ঘোষণা আসার পর ঢাকা শহরের এমপিদের জন্য একই ধরনের ব্যবস্থা কোথায় হবে, সেই প্রশ্ন তুলেছেন ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ প্রশ্ন করেন। এ সময় অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান, উপজেলা পরিষদে সংসদ সদস্য ও মন্ত্রীদের বসার জন্য বাথরুম, আসবাবপত্রসহ ‘পরিদর্শন কক্ষ’ তৈরির নির্দেশ দিয়ে সেদিনই সরকারি আদেশ জারি করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এমপিদের নামে কক্ষ বরাদ্দের বিধান না থাকায় এসব কক্ষের নাম হবে ‘পরিদর্শন কক্ষ’। যেসব সংসদ সদস্যের আসনে একাধিক উপজেলা আছে, সব উপজেলায়ই তাঁরা এ ধরনের কক্ষ পাবেন।

মাগরিবের বিরতির পরে সাইফুল আলম ফ্লোর নিয়ে বলেন, ‘আজকে দিন শেষে আপনাকে পেলাম, এ জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জানতে পারলাম, প্রতি উপজেলায় সংসদ সদস্যদের জন্য অফিস দেওয়া হবে। কিন্তু আমি চিন্তিত, ঢাকা শহরে কী হবে? কারণ, আমি যেহেতু ঢাকা শহরের এমপি, আমার সঙ্গে আরও আছেন, আমাদের বিরোধী দলের নেতাও আছেন, এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি।’

জবাবে ডেপুটি স্পিকার জানান, যখন কক্ষ বরাদ্দের বিষয়টি উঠেছিল, তখন অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন না; তবে টেলিভিশনে শুনেছেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দিয়েছেন।

ডেপুটি স্পিকার বলেন, অবশ্যই ঢাকা সিটি, চট্টগ্রাম সিটির ব্যাপারেও তো দেখা দরকার। এ সময় তিনি ইঙ্গিত দেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে।

পুনর্গঠন হচ্ছে এনসিপির যুবশক্তি: সদস্যসচিবের পদত্যাগ, যোগ দিচ্ছেন বৈছাআর সাবেক নেতারা

জনগণের কাছে যেতে সংসদে গাড়ি চাইলেন হাসনাত

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নুসরাত

সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র জমা দিলেন ৫৩ প্রার্থী

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

চা-শিল্প এখন সিসিইউতে, আগামী বছর আইসিইউতে চলে যেতে পারে: এমপি নাসির উদ্দিন

সব তেল সংসদে, বাইরে নেই: বিরোধীদলীয় নেতা