হোম > রাজনীতি

ইবনে সিনা হাসপাতালে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে বক্তৃতা দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মঞ্চের কার্পেটে বসেই বক্তব্য দেন তিনি।

পরে সমাবেশস্থল থেকে তাঁকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রক্তচাপ মেপে ও সুগার লেভেল পরীক্ষার পর এসব স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ জামায়াত আমির সুস্থ আছেন। আসরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন। পেশার, সুগার স্বাভাবিক আছে। হাসপাতালে চেকআপ চলছে।’

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার