হোম > রাজনীতি

মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মঞ্জুরুল আহসান মুন্সী। ফাইল ছবি

দলীয় নীতি-আদর্শ পরিপন্থী বক্তব্য এবং কার্যকলাপের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে দলটির পক্ষ থেকে নেতা-কর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ জামায়াতের

বিশ্ববাজারে তেলের দাম কমার মধ্যে দেশে বৃদ্ধি দুঃখজনক: শফিকুর রহমান

চিফ হুইপের ‘কার্টুন’ প্রচারের অভিযোগে নাসিমকে গ্রেপ্তারের নিন্দা এনসিপির

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ-রাফেসহ আপ বাংলাদেশের ৩৩ নেতা

হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই: সরকারকে এ টি এম আজহার

অল্টারনেটিভসের কেন্দ্রীয় কমিটিতে ২৩ নতুন মুখ

নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকেই পদত্যাগের ঘোষণা দিলেন প্রীতি

জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ

বিরোধী দলের আন্দোলন: সতর্ক সরকার, প্রয়োজনে কঠোরও হতে পারে

জাগপার রাশেদ প্রধানের বাসার সামনে ‘মবের’ ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা