হোম > রাজনীতি

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ-সংলগ্ন কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় জাতীয় কবি কাজী নজরুলের সমাধিও জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নজরুলের সমাধিসৌধের সামনে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘জুলাই যুদ্ধের অন্যতম সেনানী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সঙ্গে সঙ্গে কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করবেন তারেক রহমান। এটা নিঃসন্দেহে রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার পরিচায়ক।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তাঁর (তারেক রহমান) আগমন সমীকরণ সহজ করে দিয়েছে। তিনি আসায় জাতীয়তাবাদী দর্শন সামনে এসেছে। জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপর্যুক্ত দর্শন জাতীয়তাবাদ। তারেক রহমান আসায় জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে।’

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘দেশের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা দেশের জন্য নতুন দিক সূচনা করবে। আমরা আশাবাদী নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন নিঃসন্দেহে তারেক রহমান সবচেয়ে বেশি সফলতা লাভ করবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘চক্রান্ত...ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্রই...এটা আগেভাগে বলা যায় না। তবে তারেক রহমান আসায় নির্বাচনের ষড়যন্ত্র অনেকটা কেটে গেছে।’

আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

শেখ হাসিনার পক্ষে ফলকার তুর্ককে তাঁর আইনি পরামর্শক প্রতিষ্ঠানের চিঠি

টাকা নেওয়ার অভিযোগের যে জবাব দিলেন আসিফ-হাসনাত

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়ে বেশি: ডা. তাহের

বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি

চট্টগ্রামে ফ্রি বাস সার্ভিস চালু এনসিপির

নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন, তাঁকে ভ্যাকসিন দিতে হবে: রাশেদ খান

বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির মত নেওয়া হয়নি, ‘কিচেন কেবিনেটে’ও ছিলেন না—দাবি আসিফ মাহমুদের

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

ঈদ ঘিরে মাঠে বিএনপি