হোম > রাজনীতি

হে সংস্কার, তোমাকে পাওয়ার জন্য আর কত খানাপিনা: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে কবিতা লিখতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় উপদেষ্টাকে বলেছিলাম, একটা কবিতাই লিখে ফেলেন, ‘হে সংস্কার, তোমাকে পাওয়ার জন্য। আর কতবার আলাপ-আলোচনা করিলে, খানাপিনা খাইলে সংস্কার পাওয়া হবে।’

এর আগে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ শীর্ষক অনুষ্ঠানে চলমান সংস্কার কার্যক্রম প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আজ শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কী? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয়, তাহলে কি ঐকমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি। জাতির জন্য যা মঙ্গল হবে, সেটা আমরা ধারণ করছি, এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব।’

সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘সংস্কার তো আজকেই শেষ হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এ সংস্কার তারা এমনভাবে করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার করে যাব, কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত করতে না পারে। এটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। আমরা এমন সংস্কার করব, যা ১০-২০ বছর পরে নতুন প্রজন্মের হাত ধরে নতুন চাহিদার ভিত্তিতে আবার পরিবর্তন হবে। সংবিধান ধর্মগ্রন্থ নয়।’

দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ

প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি

ভারতীয় দূতাবাস অভিমুখে ‘আজাদ পার্টির’ মশাল মিছিল, গুলশানে পুলিশের বাধা

বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না, এমন বাংলাদেশ চাই: মুন্সিগঞ্জে শফিকুর রহমান

কবি আল মুজাহিদীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জ্বালানি তেল–গ্যাস–বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনপিএর বিক্ষোভ

বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির

বিএনপির জ্যেষ্ঠ নেতা হারুন অর রশীদ মারা গেছেন, মির্জা ফখরুলের শোক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় পাকিস্তান