হোম > রাজনীতি

কুয়েট আন্দোলনে সংহতি এনসিপির, ভিসির পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোমবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও উপাচার্যের পদত্যাগ দাবি করেছে দলটি।

সোমবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। তিনি দলের পক্ষ থেকে কুয়েট শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করে আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সালেহ উদ্দিন সিফাত বলেন, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতদের হামলার ঘটনায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হলেও এখনো হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করে উল্টো নির্যাতিতদের ওপরই দোষ চাপিয়েছে বলে অভিযোগ করেন দলটির নেতারা।

তিনি আরও বলেন, বহিষ্কৃতদের মধ্যে একটি ছাত্র সংগঠনের সাতজন কেন্দ্রীয় কর্মী থাকার তথ্য প্রকাশ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বর্তমানে ২৬ জন শিক্ষার্থী আমরণ অনশনে রয়েছেন এবং কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এনসিপির দাবি, কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া এবং শিক্ষা কার্যক্রম সচল করার পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে ইউজিসির নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে চলমান সংকটের দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, ফয়সাল মাহমুদ শান্ত, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন শিশির, সাইফ মোস্তাফিজ প্রমুখ।

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

দলীয় নেতাদের প্রশাসক নিয়োগে জনগণের কর্তৃত্ব লোপ পাচ্ছে: ইসলামী আন্দোলন

বিএনপি মূল সংস্কারগুলো মানছে না: নাহিদ ইসলাম

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ: জামায়াত

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

সংবিধান সংস্কার পরিষদের বিষয় সংসদে সমাধান না হলে রাজপথে যাব: বিরোধীদলীয় নেতা

সব ভাতাভোগীকে একই ছাতার নিচে আনা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সিঙ্গাপুর রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

মির্জা আব্বাসকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে রওনা হবে দুপুর ১২টায়

২৫০ বাসের রুট পারমিট চাওয়া ছাত্র কাউন্সিল নেতাকে বহিষ্কার