হোম > রাজনীতি

এ বছর যেন ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়: ফরিদা আখতার

আজকের পত্রিকা ডেস্ক­

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি

জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর ভ্যালেন্টাইন দিবসে তামাশা না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। আজ মঙ্গলবার তিনি এক ফেসবুক পোস্টে এই আহ্বান জানান।

ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়।

এ সময় পোস্টের মন্তব্যে রনি পাল নামের এক ব্যক্তি লেখেন, ‘ভ্যালেন্টাইন দিবসে তামাশা হলো কবে? পয়লা ফাল্গুন সারা দেশে কীভাবে উদ্‌যাপন নিশ্চিত হয়, সেই ব্যবস্থা করেন। যারা স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করে, তাঁদের সেটি করতে দিন, যারা সুন্দরবন দিবস পালন করে, তাঁদের জন্য আপনার দপ্তরকে আলাদা আয়োজন করতে বলেন। তামাশার কী দেখলেন, সেটা বোধগম্য হলো না।’

প্রমা ইসরাত মন্তব্য করেন, ‘আপা, হাসনাত, সারজিস এমনকি শহীদ মুগ্ধের ভাই পর্যন্ত বিয়ে করেছে। এগুলো মানুষের ব্যক্তিগত বিষয়, ভ্যালেন্টাইন ডে কোনো জাতীয় দিবস না। যার মন চাইবে, সে বের হবে, ঘুরবে। আপনারা শুধু আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার দিকে খেয়াল রাখেন। ভালোই বাসবে, ঘৃণার চাইতে ভালোবাসা ভালো।’

বীথি এস দোজাভিন লিখেছেন, ‘ভালোবাসা উদ্‌যাপনকে কি তামাশা বললেন আপা? বিদ্বেষে ভরা দুনিয়াতে ভালোবাসার চেয়ে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। অথচ বুমার মুরব্বিদের মতো আপনিও এক ফরমে ভালোবাসা জিনিসটার বিপক্ষে অবস্থান করলেন। স্বৈরাচারের বিপরীত ভালোবাসা। মানুষের বুকে গুলি চালানোর বিপরীত ভালোবাসা। ভেদাভেদের বিপরীত ভালোবাসা। সরকারের দায়িত্বশীল পদে থেকে আপনিও বরং “ভালোবাসা দিবসে কাপলদের উদ্দেশ্যে জুতা ছুড়ে মারা” ইভেন্টকেই পক্ষান্তরে বৈধতা দিয়ে দিলেন। হতাশাজনক।’

সংসদ অধিবেশন: আন্দোলনের হুমকি বিরোধীদের

পথ এখন একটাই, জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায়: জামায়াত আমির

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সিপিবির

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংবিধানের অনেক কিছু ছাড়াই আমরা এ পর্যন্ত এসেছি: জামায়াত আমির

৬৮% জনগণ জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোথায় পরিবর্তন আনতে হবে: সংসদে হাসনাত

এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে: সংসদে আন্দালিভ রহমান পার্থ