হোম > রাজনীতি

জামায়াত আমিরের অ্যাকাউন্ট ‘হ্যাক’ হলে ১২ ঘণ্টা পর জিডি কেন—প্রশ্ন বিএনপির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর গুলশানে রোববার বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাহদী আমিন। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ হয়ে থাকলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে কেন ১২ ঘণ্টা সময় লাগল, সেই প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জামায়াতের আমিরের অ্যাকাউন্টে নারীদের নিয়ে পোস্টটি সত্য হলে, তা অত্যন্ত দুঃখজনক। যদি হ্যাক হয়ে থাকে, তাহলে তা সঙ্গে সঙ্গেই জনগণকে অবহিত না করে কেন ১২ ঘণ্টা পরে জিডি করা হলো?

রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আজ রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী এসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, ‘জামায়াত আমিরের এক্স পোস্ট নারীবিদ্বেষী। সত্য হলে আমরা নিন্দা জানাচ্ছি। এর আগেও তাদের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। জামায়াত বরাবরই নারীবিদ্বেষী। তারা বিভিন্ন সময়ে নারীদের ছোট করে কথা বলে আসছে। তাদের কোনো নারীকে প্রার্থী করা হয়নি, অথচ নির্বাচনী প্রচারণায় তারা নারীদের ব্যবহার করছে।’

গতকাল শনিবার বিকেলে জামায়াত আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়।

এ নিয়ে সমালোচনার মুখে রাতে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পর সাড়ে ৪টার দিকে আইডি থেকে নারীদের নিয়ে অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয়।’

এই ঘটনায় হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।

কর্নেল তাহেরের রাষ্ট্র রূপান্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: জেএসডি

জিয়াউর রহমানের রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর যাদু মিয়া: তথ্যমন্ত্রী

এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী

ভারতের ছাত্র-যুব আন্দোলনে সংহতি জানাল ছাত্র ইউনিয়ন

এমপির ভিডিও বিতর্ক: তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার কথা জানাল জামায়াত

দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনের প্রতি যুবশক্তির সংহতি, পুলিশি হামলার নিন্দা

সরকার চালাতে মিত্রদের সহায়তা চান প্রধানমন্ত্রী

‘ওদেরকে গোনার টাইম নাই’—বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী