হোম > রাজনীতি

ঝিনাইদহ-১ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়াদ্দার। 

আজ শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এটি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষ গণভবনের গেটে নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। এ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর শূন্য আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর নির্বাচনে আগ্রহীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে ২৫ জন মনোনয়ন ফরম কেনেন।

জার্মান সংসদের উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে জামায়াত

বিদেশে গভর্নর-ভিসি প্রিন্সটনের পিএইচডিধারী, দেশে দলীয় ব্যক্তি: সংসদে রুমিন ফারহানা

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে: গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের পাঁচ দিনের কর্মসূচি

‘ওপরের নির্দেশে’ নারী গ্রেপ্তারের অভিযোগ তুলে সংসদে জামায়াতের ক্ষোভ, আজই মুক্তির আলটিমেটাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

বিবি সাওদাকে গ্রেপ্তার সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ: জামায়াতে ইসলামী

সংসদ মানুক আর না-মানুক, গণভোটের রায় আদায় করেই ছাড়ব : জামায়াত আমির

চব্বিশের অর্জন রক্ষা না করলে ২৬-২৭ সালে আরেকটি অভ্যুত্থানের ইঙ্গিত আসিফের