হোম > রাজনীতি

একসঙ্গে দুই দল করার সুযোগ নেই : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দল করার ব্যাপারে আমাদের আপত্তি নেই। তবে একসঙ্গে দুটি দল কেউ করতে পারবেন না, গঠনতন্ত্রে এটা স্পষ্ট লেখা আছে।’

আজ বুধবার দুপুরে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে জি এম কাদেরকে অবৈধ দাবি করে নতুন কমিটি প্রস্তাব করেন এরশাদপুত্র এরিক এরশাদ। এ কমিটিতে এরশাদের স্ত্রী রওশন এরশাদকে চেয়ারম্যান এবং প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিককে কো–চেয়ারম্যান করার প্রস্তাব করেন এরিক।

এ প্রসঙ্গে জাপার চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘এটা আমরা জানি না। এটা আমরা গ্রহণ করি নাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল করার অধিকার যেকোনো মানুষেরই আছে। তবে একসঙ্গে দুটি দল করতে পারবেন না। কেউ দল করতে চাইলে করতে পারেন। তবে নির্বাচন কমিশনের নিবন্ধন দরকার হয়। সেটা না হলে নির্বাচন করতে পারবেন না।’

এ সময় সরকারের লকডাউন বাস্তবায়ন কৌশলেরও সমালোচনা করেন জি এম কাদের। তিনি বলেন, ‘এই লকডাউন কখনো কার্যকর হবে না। অসহায় দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করে লকডাউন দিতে হবে। গ্রামের মানুষ খাবার না পেলে কাজে বের হবে। তাই লকডাউন দেওয়ার আগে গরিব–দুঃখী–অসহায় মানুষের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন জি এম কাদের।

অনুষ্ঠানে জাপার সিনিয়র কো–চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘অনেকে বলেছেন, এরশাদ না থাকলে জাতীয় পার্টি থাকবে না। আজকে আমরা সেটা ভুল প্রমাণ করেছি। জাতীয় পার্টি একটি আদর্শ। জাপা সংসদে যেভাবে বিরোধী দলের ভূমিকা পালন করেছে, আমার মনে হয় না এমনটা আর কেউ করতে পেরেছে।’

জাপার মহাসচিব জিয়া উদ্দীন আহমেদ বাবলু বলেন, জাতীয় পার্টি যেকোনো অবস্থায় মানুষের পাশে থাকবে। করোনার দুঃসময়ে মানুষকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা ও মুজিবুল হক চুন্নু।

কর্নেল তাহেরের রাষ্ট্র রূপান্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: জেএসডি

জিয়াউর রহমানের রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর যাদু মিয়া: তথ্যমন্ত্রী

এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী

ভারতের ছাত্র-যুব আন্দোলনে সংহতি জানাল ছাত্র ইউনিয়ন

এমপির ভিডিও বিতর্ক: তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার কথা জানাল জামায়াত

দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনের প্রতি যুবশক্তির সংহতি, পুলিশি হামলার নিন্দা

সরকার চালাতে মিত্রদের সহায়তা চান প্রধানমন্ত্রী

‘ওদেরকে গোনার টাইম নাই’—বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী