হোম > সারা দেশ > ঢাকা

বনানী থেকে সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

‎রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকা'কে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।

রাসেল সারোয়ার বলেন, ‘সোমবার সকালে খবর পেয়ে দুর্জয় শীল নামের এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি সেনাবাহিনীর কর্পোরাল বলে জানতে পেরেছি। তাঁর গলায় দড়ি প্যাঁচানো ছিল। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

‎‎তিনি বলেন, ‘কীভাবে মারা গেলেন প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তির ঝুলন্ত দেহের ছবি ছড়িয়ে পড়ে। একাধিক পোস্টে বলা হয়, দুর্জয় শীল রোববার রাতে ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আর্মি স্টেডিয়াম এলাকার গার্ড কমান্ডার হিসেবে ডিউটিতে নিয়োজিত ছিলেন। বনানী আর্মি স্টেডিয়ামের গার্ড রুমে সোমবার আনুমানিক সকাল ৬টা দিকে মামুন নামের এক সৈনিক দেখেন কর্পোরাল দুর্জয় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন।

‎‎তবে এই বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি।

আরও খবর পড়ুন:

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার সদস্যরা সদ্য এইচএসসি পাস

দোহারে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী পলাতক

রাজধানীর চকবাজারে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

৪০ কোটি টাকা পাচার : স্ত্রী-ছেলেসহ সাবেক সচিব খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা