হোম > জাতীয়

বাসায় ফিরেছেন মুহিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার (১৮ আগস্ট) রাতে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বনানীর বাসায় ফেরেন। 

গত ২৪ জুলাই ৮৭ বছর বয়সী মুহিত করোনায় আক্রান্ত হওয়ার পর ঢাকার বাসায় আইসোলেশনে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২৯ জুলাই আবদুল মুহিতকে সিএমএইচে ভর্তি করা হয়। 

সাবেক অর্থমন্ত্রীর পুত্রবধূ মানতাসা আহমেদ গণমাধ্যমে জানিয়েছেন, বাসায় ফেরার পর তাঁর শ্বশুর সুস্থ আছেন তবে শরীর বেশ দুর্বল। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন মুহিতের বড় ছেলে শাহেদ মুহিতও। তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। 

আবুল মাল আবদুল মুহিত বর্তমান সরকারের প্রথম মেয়াদের শুরু ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। তার আসনেই সংসদ সদস্য হন ছোট ভাই এ কে আবদুল মোমেন। যিনি বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। 

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানি ট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫