হোম > জাতীয়

লিবিয়ার সঙ্গে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

লিবিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। ছবি: বিজ্ঞপ্তি

লিবিয়ার শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান লিবিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প সহযোগিতা জোরদারে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল রোববার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে কোম্পানির চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মালেক আল-ফাকিহের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লিবিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। ছবি: বিজ্ঞপ্তি

বৈঠকে কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের আগ্রহ প্রকাশ করা হয়। একইসঙ্গে পূর্বে কর্মরত বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পেশাদারত্বের প্রশংসাও করা হয়।

রাষ্ট্রদূত বলেন, লিবিয়ার এই শিল্পপ্রতিষ্ঠানে দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধিতে দূতাবাস সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি, লিবিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এবং বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে দূতাবাস সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো সরেজমিনে পর্যালোচনার জন্য কোম্পানির একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন, ভারত ও পাকিস্তানের অভিনন্দন

পুরোনো কোনো প্রতিষ্ঠানের নামকরণ খালেদা জিয়ার নামে নয়: প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন সভাপতি হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর

বিদ্যুতের দাম বাড়বে কি না, জানা যাবে কাল

সীমান্ত হত্যা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অচল কমিশন সচলে উদ্যোগ, শিগগির নিয়োগ দুদক কমিশনার

৫৯৯ টাকা বাড়ানোর পর জুনে ৫৫ টাকা কমল এলপিজির দাম, সন্ধ্যা ৬টা থেকে কার্যকর

চীন সফরে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ সদস্য

সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর