হোম > জাতীয়

লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি: সংগৃহীত

নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়েও ১০ শতাংশ কম ভাড়া নির্ধারণ করেছে সরকার।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, নৌপথে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঈদযাত্রাকে নিরাপদ রাখতে লঞ্চগুলোর ফিটনেস নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

মো. রাজিব আহসান আশাবাদ ব্যক্ত করেন, এবারের ঈদে নৌপথে যাত্রীদের যাত্রা অন্যান্য সময়ের তুলনায় আরও স্বস্তিদায়ক ও আনন্দদায়ক হবে। পাশাপাশি সদরঘাটের যাত্রী চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট চালু করা হয়েছে এবং চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এসব ঘাট স্থায়ী করার পরিকল্পনা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়, টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঈদুল আজহায় চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার

জুলাই জাদুঘরে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ থাকবে: স্পিকার

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হতে আগ্রহী তুরস্ক

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ, রোহিঙ্গা সমস্যা সমাধানে সমর্থন প্রত্যাশা

কাঁটাতারের বেড়া নিয়ে শুভেন্দুর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

পুলিশ সদস্যদের মাদক সেবনের সত্যতা পেলে কোনো ছাড় নয়: আইজিপি

বাণিজ্য চুক্তি বাতিল নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে চায় সরকার