হোম > জাতীয়

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি। ছবি: বিজ্ঞপ্তি

যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ আজ সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদ মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর এ্যালিসন জে ক্রস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চিকিৎসকের পরামর্শক্রমে যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৯ মে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেন। গত ১২ মে ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। এ সময় হৃদ্‌যন্ত্রে একটি গুরুতর ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণকালেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়মিত দাপ্তরিক দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো গুরুত্বপূর্ণ সামারি ও নথি ডিজিটালি অনুমোদন ও স্বাক্ষর করেন।

এ ছাড়া, সফরকালে লন্ডনের হোটেল হিলটনে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সঙ্গে রাষ্ট্রপতির একটি অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আইন করে নতুন নামে এলিট ফোর্স করার কথা ভাবা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিলুপ্ত নয়, আরও সক্রিয় করা হচ্ছে র‍্যাবকে

দেশে এমএফএস অ্যাকাউন্ট ২৪ কোটি, লেনদেন দেড় ট্রিলিয়নের বেশি

ঈদযাত্রায় মোবাইল কোর্ট বাড়ছে ৬৯টি, অতিরিক্ত ভাড়ায় কঠোর নজরদারি: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে মামলার শিকার ২৮২ সাংবাদিকের তালিকা দিল সম্পাদক পরিষদ

মেঘনার ভাঙন রোধে স্থায়ী প্রকল্প, দ্রুত জরুরি কাজ শুরু: পানিসম্পদমন্ত্রী

গণমাধ্যম কমিশন গঠনে ‘পরামর্শক কমিটি’ করার সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ

ফোর-জি নেটওয়ার্কের আওতায় দেশের ৯৯% মানুষ

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট, আদেশ বৃহস্পতিবার