কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রটির সঙ্গে গোলাগুলিতে এক সেনাসদস্য আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, টেকনাফে মানব পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। অভিযানের সময় চক্রের সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে এক সেনা আহত হন।
অভিযানে মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ও ৫৭ জনকে উদ্ধার করা হয়।