হোম > জাতীয়

৪ বিভাগে নতুন কমিশনার, রাষ্ট্রদূত হচ্ছেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিতে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে খুলনা, পদোন্নতিজনিত কারণে ওএসডি থাকা অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবীকে সিলেট এবং স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউদ্দীনকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশালে বিভাগীয় কমিশনার পদে রদবদল আনা হয়। এ নিয়ে সবগুলো বিভাগে নতুন কমিশনার নিয়োগ দিল বর্তমান সরকার।

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশকে আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা জোরদারে সার্কের বৈঠক

বর্তমান সরকার আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রাষ্ট্রপতি

দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

সীমান্ত পাহারার চেয়েও এখন বেশি জরুরি সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই

বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন