হোম > জাতীয়

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজধানীতে প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মতনির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—“সবার আগে বাংলাদেশ।” আমরা বিশ্বাস করি, “আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।” এই মূলনীতিকে ধারণ করে আমরা দেশের প্রত্যেক নাগরিককে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদ্‌যাপন করার সৌভাগ্য লাভ করেছে। তিনি দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনা করার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তাঁরা বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের বাবার কবর জিয়ারত করেন। একই সঙ্গে তাঁরা পিলখানা হত্যাকাণ্ডে নির্মমভাবে শাহাদাতবরণকারী বিডিআরের (বর্তমানে বিজিবি) বীর সামরিক কর্মকর্তা এবং অন্য শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী

বাবা-মায়ের কবরের পাশে প্রধানমন্ত্রী

কারাগারে ঈদ আনন্দ: বন্দীদের জন্য পোলাও-মাংস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ম্যাচ

এক রাকাতের পরই মুষলধারে বৃষ্টি, তবু মাঠ ছাড়েননি শোলাকিয়ার মুসল্লিরা

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

আদ-দ্বীন হাসপাতালে ‘অবহেলায়’ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় এক বাবার মামলা

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

১ জুন থেকে পল্লবীতে শিশু হত্যা মামলার বিচারকাজ শুরু: আইনমন্ত্রী

‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠাঁই হচ্ছে চিড়িয়াখানায়