হোম > জাতীয়

পংকজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে শাম্মী আহম্মেদের আপিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন বাছাইয়ে প্রার্থিতা বাতিল হওয়া আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাম্মী আহম্মেদ। 

আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে শাম্মী আহম্মেদের প্রতিনিধি খালেদ মাসুদ আপিল আবেদনটি করেন। আপিল আবেদনে পংকজ দেবনাথের বিরুদ্ধে তিনি হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন। 

৩ ডিসেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদ এবং স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথের পাল্টাপাল্টি অভিযোগের কারণে তাঁদের মনোনয়নপত্র বাছাই স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। পরের দিন তাঁদের ব্যাপারে শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল এবং পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

আরও পড়ুন:

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি