হোম > জাতীয়

হজের প্রথম ফ্লাইট রোববার, যাচ্ছেন ৪১৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল রোববার। এদিন সকাল ৯টায় প্রথম ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৪১৫ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০০১ দিয়ে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য প্রথম ফ্লাইট পরিচালিত হবে। আজ শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজযাত্রার উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে রোববার সকালে বিমানের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীও উপস্থিত থাকবেন। এ দুই প্রতিমন্ত্রী হজযাত্রীদের বিদায় জানাবেন এবং দোয়া করা হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। 

এবারের হজযাত্রা সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন

এর আগে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। আগামী ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ অংশে সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩ জুলাই। আর হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট। 

এই সম্পর্কিত আরও পড়ুন:

হামের প্রাদুর্ভাবের কারণ তদন্তে কমিটি গঠনে রুল

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে ফেরত

গুলি করা হয়েছে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি

পরিবেশ রক্ষায় খাল-নদীদূষণ রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিএনপি, এনসিপিসহ ২৩ দলের কাছে নির্বাচনী ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি

জুনের শেষে পুরোদমে চালু হচ্ছে চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইন

দ্রুত এআই ও সাইবার নিরাপত্তায় প্রস্তুত হতে হবে: তথ্যমন্ত্রী

মানবাধিকার কমিশনের খসড়ায় সরকারের নিয়ন্ত্রণ বাড়বে, অভিযোগ টিআইবির

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় হাসপাতালে ‘পাগলা ঘণ্টা’ বাজাবে সরকার

সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার