হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

আজকের পত্রিকা ডেস্ক­

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন। ছবি: বিএনপির ফেসবুক পেজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার সকালে এই সাক্ষাৎ হয়েছে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তারেক রহমানের পরিবারের সঙ্গে ড. ইউনূস। ছবি: বিএনপির ফেসবুক পেজ

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সময়ে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা ছিলেন।

প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং তাঁর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

এরপর জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

চলমান বিচার প্রক্রিয়ায় অ্যামনেস্টির হস্তক্ষেপের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিলয় জোয়ার্দারকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন: স্বরাষ্ট্রমন্ত্রী

অফশোর বিডিংয়ে বিদেশি বিনিয়োগ আসবে, ‘চমক’ বিএনপি সরকার: জ্বালানিমন্ত্রী

পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আনসার-ভিডিপির ৪৬তম সমাবেশের দরবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে স্পষ্টীকরণ

পল্লবীতে শিশু হত্যা: আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু কাল, ইহরাম পরে মিনার পথে হাজিরা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ছাড়, কাল থেকে কার্যকর