হোম > জাতীয়

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৯

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

‎প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হলো।

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি জানান। পরে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলেন তিনি।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আব্দুর রহমান (৩০), মো. জান্নাতুল নাঈম (২১), মো. ফয়সাল আহমেদ (২৪), কারি মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১), মো. আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২), নিয়াজ মাহমুদ ফারহান ও মোহাম্মদ মাইনুল ইসলাম (২২)।

এর আগে গতকাল সোমবার প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৩১ জনকে শনাক্ত করার কথা জানায় পুলিশ। এর মধ্যে প্রথমে ১৭ জন পরে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন লুটপাট এবং চারজন হামলার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। বাকিদের বিষয়ে কিছু জানানো হয়নি। আজ আরও ৯ জনকে গ্রেপ্তারের কথা জানানো হলো।

বাংলাদেশকে আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা জোরদারে সার্কের বৈঠক

বর্তমান সরকার আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রাষ্ট্রপতি

দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

সীমান্ত পাহারার চেয়েও এখন বেশি জরুরি সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই

বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রায়ের পরও হাসলেন ইনু