হোম > জাতীয়

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির আলোচনা স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা স্থগিত করেছে। 

আগামী সেপ্টেম্বরে এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আলোচনা স্থগিত করার বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসকে গতকাল মঙ্গলবার জানিয়েছে। 

ব্রাসেলসে ইইউ সদর দপ্তর গত অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় ২৭ দেশের প্রতিষ্ঠানটি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির আলোচনা শুরুর আগ্রহ দেখায়। বাংলাদেশও তাতে সম্মতি জানায়।

ঢাকায় কূটনৈতিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বর্তমানে ব্রাসেলসে অবস্থান করছেন। তাঁর এই সফরের মধ্যেই ইইউ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির (পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট) আলোচনা স্থগিত করল।

বাংলাদেশে বর্তমান পরিস্থিতির ওপর ইইউর পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল গতকাল বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সহযোগিতা চুক্তির আলোচনা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। তিনি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে শিশু–কিশোর ও সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ‘মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের’ নিন্দা জানান। একই সঙ্গে তিনি সহিংসতার ঘটনাগুলোর যথাযথ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানান।

কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় শিক্ষার্থী ও শ্রমিকসহ বিভিন্ন বয়স ও শ্রেণি–পেশার কমপক্ষে ২০০ মানুষ নিহত হন। আহত হন কয়েক হাজার। সহিংসতার ঘটনায় গতকাল পর্যন্ত ২৬৯টি মামলায় কয়েক হাজার মানুষকে আসামি করা হয়েছে।

আরও খবর পড়ুন:

বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে: ট্রাম্পের বিশেষ দূত

আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এআই ব্যবহারে সরকারি গোপন তথ্য ফাঁস হচ্ছে কি না, সতর্ক থাকার আহ্বান

বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

রানিং স্টাফদের বিক্ষোভে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ পশ্চিমাঞ্চলের ৯ ট্রেন বিলম্ব

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর

লাইসেন্সধারী রিক্রুটিং প্রতিষ্ঠানের বড় অংশই অনিয়মে জড়িত: প্রতিমন্ত্রী নুরুল হক

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর