হোম > জাতীয়

গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বঙ্গভবন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, স্থানীয় সরকার হলো গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি এবং মূল ভিত্তি।

সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশে রাষ্ট্রপতি বিগত সময়ের দুর্নীতির মানসিকতা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি ও অনিয়ম থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের প্রতিনিয়ত সক্রিয় এবং সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে।’

স্থানীয় পর্যায়ে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনার নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

বৈঠকে জেলা পরিষদের প্রশাসকেরা রাষ্ট্রপতির কাছে তাঁদের প্রশাসনিক পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক দাবি-দাওয়া তুলে ধরেন। প্রশাসকদের কথা শুনে রাষ্ট্রপতি তাঁদের আশ্বাস দিয়ে বলেন, ‘এই সরকার জনগণের সরকার। স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো সমাধানে এবং আপনাদের দাবি বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটাতে স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনর্গঠন ও শক্তিশালী করার ওপর বর্তমান সরকার বিশেষ গুরুত্ব আরোপ করছে।

দীর্ঘ সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।

তিনি জানান, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের সুফল পৌঁছে দিতে স্থানীয় প্রতিনিধিদের ভূমিকা অপরিসীম, এবং একটি দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোর মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন করা সম্ভব।

বিশ্বব্যাংকের প্রতিবেদন: যোগ্য কাজ নেই ৬০% স্নাতকের

সচিবালয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রাখার নির্দেশ

বড়দিনে ২ কোটি টাকা অনুদান দাবি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

সুপ্রিম কোর্টের পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও বিচারপতি নিয়োগ চেয়ে ২৬ আইনজীবীর রিট

স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে: ড. কামাল

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ করে সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন কয়েকটি ছাত্রসংগঠনের

দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’

প্রকল্পের নাম বদলে হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’, করা হলো উপকমিটিও

নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমান

ডিএস পুলের পদোন্নতি নিয়ে প্রাণিসম্পদে কারসাজির অভিযোগ