হোম > জাতীয়

ইসলামিক ফাউন্ডেশনের ডিজিকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) ড. মহা. বশিরুল আলমকে বদলি করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে তাঁকে পরবর্তী পদায়ন বা বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

এর আগে ২০২২ সালের ২৯ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহা. বশিরুল আলমকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস ১৩ তম ব্যাচের কর্মকর্তা ড. মহা. বশিরুল আলম ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার (ভূমি),১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরগুনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

সৌরবিদ্যুৎ প্রকল্পে ১২০ একর জমি ইজারা দেবে সেতু কর্তৃপক্ষ

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত তারা এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে: মির্জা ফখরুল

মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায়

হজ ফ্লাইটের টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা

সরকারি-বেসরকারি অংশীদারত্বে বিকল্প বিরোধ নিষ্পত্তি জোরদার হবে: আইনমন্ত্রী

মানব পাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী