হোম > জাতীয়

পি কে হালদার পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ পাচার মামলার পলাতক আসামি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে খবর মিলেছে। শনিবার সকালের দিকে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতা ও চব্বিশ পরগনার অন্তত ৯টি স্থানে তল্লাশি চালায় ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। পরে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ও দক্ষিণ চব্বিশ পরগনার পোলেরহাটের দুটি বাড়িসহ বিভিন্ন জায়গায় পি কে হালদারের ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধার অবৈধ সম্পত্তির খোঁজে অভিযান শুরু করে ভারতের এই সংস্থা। বাংলাদেশ থেকে অবৈধ টাকা পাচার করে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পি কে হালদার সম্পত্তি কিনেছেন বলে অভিযোগ রয়েছে। 

দুদক বলেছে, কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশত্যাগ করা প্রশান্ত কুমার হালদারকে বিভিন্ন কাজে সাহায্য করতেন বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা।

তেহরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে গুমের ঘটনায় এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার

গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা ৪ জুলাই, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মৎস্যজীবীদের সুবিধায় উন্মুক্ত করা হয়েছে সব জলাশয়: মৎস্য প্রতিমন্ত্রী

পেঁয়াজচাষি কাঁদছেন পচনে, দরপতনে

২০২৩ সালে ওএসএ চুক্তির ৫ প্যাট্রল বোট হস্তান্তর করল জাপান

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে খুন হয়েছে ৪০ জন: এইচআরএসএস

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলল

৭৫ চালকের লাইসেন্সে ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা