হোম > জাতীয়

নির্বাচন কমিশনারদের কে কোথায় ভোট দেবেন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোট দেবেন ইস্কাটনে অবস্থিত ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয়ে। এ ছাড়া অন্যান্য কমিশনার ও ইসি সচিব কে কোথায় ভোট দেবেন তা-ও জানিয়েছে সংস্থাটি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রমনার ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এরপর কমিশনে ফিরবেন তিনি।

অন্যদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সকাল ৯টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সকাল সাড়ে ৮টায় উত্তরায় আলোর ধারা স্কুল কেন্দ্রে এবং নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ সকাল সাড়ে ৯টায় আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সকাল সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর পুটিনা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

আর ইসি সচিব আখতার আহমেদ ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল, পশ্চিম ধানমন্ডি কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দেবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হবে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবার ভোটাররা আলাদা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। সাদা ব্যালটে সংসদ সদস্যপ্রার্থীদের এবং গোলাপি ব্যালটে গণভোটের পক্ষে বা বিপক্ষে ভোট দেবেন তাঁরা।

মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব প্রধানমন্ত্রীর

যত আইন, তত ফাঁকফোকর: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শিশু সুরক্ষায় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কঠোর অবস্থানে বিজিবি: ২৪ ঘণ্টায় আরও ৮ পুশ ইন অপচেষ্টা প্রতিহত

জীববৈচিত্র্য ধ্বংসে বাংলাদেশের ঋণমান কমতে পারে ৬ ধাপ, বাড়তে পারে ঋণের বোঝা: গবেষণা

বিদ্যুৎ খাতে সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিমানবন্দরে আগুন: তদন্তে কমিটি, সকালেই প্রাথমিক প্রতিবেদন দিতে বলেছেন প্রতিমন্ত্রী

উত্তরের চার সীমান্তে এক দিনে আরও ৬০ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের