হোম > জাতীয়

পুলিশ সদর দপ্তরে বিদায়ী ও নবনিযুক্ত আইজিপিকে সংবর্ধনা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিদায়ী আইজিপি বাহারুল আলম ও নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

বিদায়ী আইজিপি বাহারুল আলম ও নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী আইজিপির বর্ণিল কর্মজীবনের নানা দিক সম্পর্কে স্মৃতিচারণা করেন। তাঁরা বাহারুল আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।

নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে স্বাগত জানিয়ে তাঁকে পেশাদার কর্মকর্তা উল্লেখ করে বক্তারা বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় উন্নীত হবে।

বাহারুল আলম বিপিএম তাঁর কর্মকালে ঐকান্তিকভাবে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নবনিযুক্ত আইজিপিকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে বাহারুল আলম বলেন, নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবেন।

এ সময় নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘আমরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকব।’

‎চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষা উপদেষ্টা

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম

সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে: সংসদে সাইফুল আলম

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাল সংসদ

অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৫৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও শ্রমিক কর্মরত: সংসদে বিজ্ঞান মন্ত্রী

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল বরখাস্ত