হোম > জাতীয়

২৫ ডিসেম্বর যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে সময় নিয়ে রওনা দেওয়ার অনুরোধ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

আগামী ২৫ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কার কথা জানিয়ে যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিমান কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই দিন বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-তে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। ফলে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এবং তীব্র যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল সম্মানিত যাত্রীদের ফ্লাইট মিস এড়াতে এবং নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করার অনুরোধ জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, যাত্রীদের ভ্রমণ যেন সুষ্ঠু, সুন্দর ও ঝামেলামুক্ত হয়, সে জন্য ২৫ ডিসেম্বর পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরে পৌঁছানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

সচিবালয়ের পক্ষে কথা বলায় এবং নিউজ শেয়ার করায় বিচারকদের শোকজ

সুপ্রিম কোর্ট সচিবালয়: রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় স্বামীকে গুম করে হত্যা করা হয়: জবানবন্দিতে স্ত্রী

ভিসাপ্রক্রিয়া শিগগির সহজ করার আভাস ভারতের

হাদির হত্যাকারীদের ফেরত চাইল বাংলাদেশ, রাজি ভারত

সংসদের সাউন্ড সিস্টেম-কাণ্ডে দুদকের অনুসন্ধান

বছরের মধ্যেই বিসিএস শেষ করতে প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা চাইলেন পিএসসি চেয়ারম্যান

ব্যর্থতায় সেকশন প্রধানের পদের আয়ু হবে ৫ মিনিট, রেলের কর্মকর্তাদের মন্ত্রীর হুঁশিয়ারি

শুধু মার্চেই সীমান্তে ১৬৫ কোটি টাকার চোরাচালান জব্দ, আটক ৩১৭

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার