হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য সহায়তায় হটলাইন চালু

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ফ্লাইট স্থগিত হওয়ার অনেক বিদেশগামী কর্মী অনিশ্চয়তা পড়েছেন। ছবি: আজকের পত্রিকা

ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাংলাদেশ থেকে ওই অঞ্চলের কিছু রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে প্রস্তুত থাকা বিপুলসংখ্যক কর্মী চরম অনিশ্চয়তায় পড়েছেন। বিশেষ করে যেসব কর্মীর ফ্লাইট বাতিল হয়েছে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি রয়েছে, তাঁদের সহায়তার জন্য হটলাইন চালু করেছে সরকার।

আজ রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু অনেক কর্মীর ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক হটলাইন চালু করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব কর্মী ফ্লাইট বাতিল বা ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন, তাঁরা যেকোনো সময় টোল ফ্রি হটলাইন নম্বর ১৬১৩৫–এ যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হটলাইনের মাধ্যমে কর্মীদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়া হবে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় কর্মীদের আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব কর্মীর ভিসা বা ফ্লাইট সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে, তাঁদের দ্রুত হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

দপ্তর হারালের স্থানীয় সরকার সচিব রেজাউল

পুরোনো প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থগিত ফ্লাইটগুলোর রিশিডিউল হয়েছে, যাত্রীরা পর্যাপ্ত সময় পাবেন: প্রতিমন্ত্রী

৫ জেলার ডিসি প্রত্যাহার

সীমান্ত হত্যার বিষয়ে যেন আর শুনতে না হয়, এ বিষয়ে সতর্ক থাকব: স্বরাষ্ট্রমন্ত্রী

যে শর্তে বাংলা একাডেমি পুরস্কার নিতে রাজি হলেন কবি মোহন রায়হান

র‍্যাব বিলুপ্তির বিষয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ হত্যার তদন্ত নিয়ে বক্তব্য দেইনি, সিদ্ধান্ত সুরক্ষা অধ্যাদেশের আলোকে: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী