হোম > জাতীয়

সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংকে পাওয়া মাংসের টুকরো মানুষের: ফরেনসিক রিপোর্ট

কলকাতা সংবাদদাতা 

কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া পচে যাওয়া মাংসের টুকরো মানুষের। প্রাথমিকভাবে ফরেনসিক পরীক্ষার পর বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। ভারতের সিআইডি এ তথ্য জানিয়েছে। 

সিআইডি সূত্রে জানা যায়, বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়ও ফরেনসিকে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাংস ও হাড় সংসদ সদস্য আনোয়ারুল আজীমের কি না, তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। আর সে কারণেই এমপি আজীমের পরিবারের সদস্যদের কলকাতায় নেওয়ার প্রক্রিয়া চলছে। 

এদিকে গ্রেপ্তারকৃত আসামি সিয়াম জানিয়েছেন, তিনি পলাতক আখতারুজ্জামান শাহিনের অধীনে ৬০ হাজার টাকা বেতনে কাজ করতেন। শাহিনের নির্দেশেই তিনি জিহাদকে কলকাতায় এনে রাজারহাটে ভাড়ার ফ্ল্যাটে রেখেছিলেন। খুনের জন্য ব্যবহৃত অস্ত্র, প্লাস্টিক টলি, ব্যাগ—সবকিছুই কেনা হয়েছিল নিউমার্কেট এলাকা থেকে। অন্য দুই অভিযুক্ত ফয়সাল ও মুস্তাফিজ মাংস কিমা করার মেশিন কিনে এনেছিলেন। আজীমকে খুন করার পর তাঁর মাংস ও হাড় আলাদা করা হয়, তারপর ছোট ছোট টুকরো এবং কিমা করা হয় ওই মেশিনে। ওই মেশিন এখন কোথায় তা জানেন ফয়সাল।

মাংসের টুকরো ও হার উদ্ধার হলেও এখনো খোঁজ নেই সংসদের মাথার খুলি ও খুনে ব্যবহার করা অস্ত্রের। সিয়াম জানিয়েছেন, তাঁরা একটি গাড়ি ভাড়া করে এসে টলি ব্যাগ থেকে হাড় ও মাথার অংশ ব্যাগে তুলে খালের মধ্যে ছুড়ে দিয়েছিলেন। 

প্রসঙ্গত, টানা তিনবারের এমপি ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান। পরে তিনি নিখোঁজ হন।

ঢাকা ও কলকাতায় গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশকে দেওয়া তথ্য অনুযায়ী, এমপি আনোয়ারুল আজীমকে ১৩ মে সঞ্জীবা গার্ডেনসে আক্তারুজ্জামান শাহীনের ভাড়া করা ফ্ল্যাটে খুন করা হয়েছে। এরপর দেহ টুকরো টুকরো করেন পেশায় কসাই জিহাদ। পরে হাড় ও মাংসের টুকরাগুলো ফেলা হয় এক জায়গায় এবং মাথা ও খুলি ফেলা হয় অন্য জায়গায়।

এ সম্পর্কিত আরও পড়ুন:

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি

সবার তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে কমিশন: নাহরিন ইসলাম

বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতায় উন্নতি, সীমিত সংস্কারে উদ্বেগ: যুক্তরাজ্য সরকারের প্রতিবেদন

আধুনিক প্রযুক্তি ও সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

হাইকোর্টের আদেশ স্থগিত, ভাসান জাল দিয়ে মাছ ধরা যাবে না

৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ