হোম > জাতীয়

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি: জাতীয় সংসদ সচিবালয়

রোহিঙ্গা সংকট নিরসনে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) কার্যকর ভূমিকা নেওয়ার জন্য বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে প্রস্তাব করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আজ সোমবার স্পিকারের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এ সময় তিনি ওই প্রস্তাব দেন। সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রয়েছে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর সংখ্যক হজযাত্রী মক্কা-মদিনায় গমন করেন। তিনি বলেন, ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করে।

স্পিকার বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে। বিগত আওয়ামী সরকারের ১৬ বছরের নির্বাচনে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।

সাক্ষাৎকালে তাঁরা উভয়েই দুই দেশের মধ্যে আন্তঃসংসদীয় সম্পর্ক জোরদারকরণ, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে মতবিনিময় করেন। এ সময় তাঁরা চলমান মধ্যপ্রাচ্য সংকটে আমেরিকা ও ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

আরেক মামলায় গ্রেপ্তারের পর আবারও ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

পুলিশের আগের শার্ট বহাল থাকবে, প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

সব সাবরেজিস্ট্রার অফিসে সিসিটিভি স্থাপনে রুল

বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় শেল্টার সেন্টার বানাবে সরকার

সংসদকে আরও কার্যকর করতে পাশে থাকতে চায় ইউএনডিপি

সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ: মন্ত্রী

দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম সফল সংসদ অধিবেশন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাজার ব্যবস্থাপনায় এআইভিত্তিক নজরদারি, গড়া হবে কৌশলগত খাদ্য মজুত: বাণিজ্যমন্ত্রী

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা করে পাবেন: কৃষিমন্ত্রী