হোম > জাতীয়

শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুলিশ সংস্কার কাজ শুরু হবে: কমিশনের প্রধান

নিজস্ব প্রতিবেদক

পুলিশ সংস্কার কাজ শিগগিরই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের প্রধান সফর রাজ হোসেন। আজ রোববার সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিশনের সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তিনি কথা জানান। 

সফর রাজ বলেন, ‘আনুষ্ঠানিক কাজ শুরু করতে প্রয়োজনীয় রসদ জোগাড় চলছে। শিগগিরই কাজ শুরু হবে। পুলিশ সংস্কারের জন্য আনুষ্ঠানিক কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করেছে কমিশন। তথ্য সংগ্রহের পর শিগগিরই আনুষ্ঠানিক কাজ শুরু হবে।’ 

পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘এ কাজে সংশ্লিষ্ট সবারই মতামত নেওয়া হবে। সময় পেলে ওয়েবসাইট তৈরি করে জনসাধারণের মতামতও নেওয়া হবে।’ সেই সঙ্গে ১৫০ বছরের পুরোনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

 এ সময় উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কমিশনকে যাবতীয় সহযোগিতা করা হবে। বেঁধে দেওয়া সময়ে প্রতিবেদন দেওয়া সম্ভব বলে আশা রাখি।’

আরও পড়ৃন: 

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ডেপুটি স্পিকার

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক

আজ বিশ্ব খাদ্য দিবস: আউশ, আলু ও গমের উৎপাদন কমেছে

ছাড়ার আগেই টিকিট ব্লক

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি-এসআরবি-পুলিশ-আনসার, আকাশে হেলিকপ্টার-ড্রোন

ওএমএস ডিলার নিয়োগে নতুন নীতিমালা হচ্ছে

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন মজিবুর রহমান

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ