হোম > জাতীয়

মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না: জেড আই খান পান্না 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী জেড আই খান পান্না বলেছেন, `মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে যে কার্যকলাপ হচ্ছে তা মেনে নেওয়া যায় না। কোনো মুক্তিযোদ্ধা যদি বুকে হাত দিয়ে... । এ সময় হাইকোর্ট বলেন, এই বিষয়টি তো আপিল বিভাগ নিষ্পত্তি করেছে। জেড আই খান বলেন, আমি যদি দেখতাম ছাত্ররা নিরাপদে ঘুরতে পারতেছে, স্কুল-কলেজে যেতে পারতেছে, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। আপত্তি হলো রাতে যখন ব্লক রেইড দেয় একেকটা এলাকায়, ৭১ সালে যেমন হয়েছিল।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে আজ সোমবার এসব কথা বলেন তিনি।

আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে ওই রিটের ওপর শুনানি হয়।

জেড আই খান পান্না বলেন, `৭১ সালে দেখেছি পাক হানাদাররা রাতের বেলা ব্লক রেড দিয়ে খুঁজত মুক্তিবাহিনী আছে কি না। আজ ২০২৪ সালে আমরা দেখলাম দরজায় দরজায় নক করে খোঁজ করছে ছাত্র আছে কি না? যদি ছাত্র থাকে তাহলে তাঁদের মোবাইল ফোন চেক করে। এটা কোন আইনে আছে? তারা সীমা অতিক্রম করছে। বিজিবি সীমান্তে... ।'

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির বলেন, এই বক্তব্য পল্টন ময়দানে দেন। জবাবে জেড আই খান পান্না বলেন, আমি `পল্টন ময়দানে বক্তব্য দিয়ে এসেছি। আমি রাজাকারগিরি করিনি। এ সময় তিনি আদালতকে উদ্দেশ করে বলেন, এই তো সরকারের অবস্থা। বাইরে কী হবে? কোর্টের ভেতরে সরকারের অবস্থা এই। বাইরে কী করে এরা সেটা আমি বলতে চাই না। ব্লক রেইড দিয়ে যা করে রাতের বেলা এটা কি আইনসংগত? মোটেই না।'

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী বলেন, ওনারা কি নিশ্চিত করে বলতে পারবেন বিটিভি-মেট্রোরেলে আর হামলা হবে না? নরসিংদী কারাগারে হামলা করে আসামিদের ছাড়িয়ে নেওয়া হলো। আইনশৃঙ্খলা বাহিনী তখন কী করবে? এ সময় আদালত বলেন, নরসিংদীর যে বিষয়টি বলছেন, সেখানে মিছিলের সময় একটি ছেলে মারা গেছে।

মেহেদী হাসান চৌধুরী বলেন, যতটুকু বেআইনি হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। সবগুলো তদন্ত করা হবে, হচ্ছে।

মেহেদী হাসান চৌধুরী আরও বলেন, `তারা যে ছয়জনের কথা বললেন, আমরা টিভিতে দেখেছি এই ছয়জন ডিবিতে বসে কাটা চামচ দিয়ে খাচ্ছে।' এ সময় উপস্থিত আইনজীবীরা উত্তেজিত হয়ে নানা কথা বলতে থাকেন। আদালত বলেন, এগুলো করতে কে বলেছে? কেন করলেন এগুলো? আপনারা জাতিরে লইয়া মশকরা কইরেন না। যাকে ধরে নেন, একটি খাবার টেবিলে বসিয়ে দেন। মেহেদী হাসান চৌধুরী বলেন, ছয়জনের স্বজনরা কেউ কোর্টে আসেননি। এই আবেদনে রুল ইস্যু করা যায় না।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ বলেন, `আমরা সময় চাই, অ্যাটর্নি জেনারেল আসুক।' আদালত বলেন, আগামীকাল হবে। তখন ব্যারিস্টার অনীক আর হক মৌখিক আদেশ চান।

এ সময় শেখ মোহাম্মদ মোর্শেদ বলেন, দেখতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর আইনগত এখতিয়ার প্রয়োগে বাধা হচ্ছে কি না। দুদিক থেকেই ইনজুরড হচ্ছে। আর ছয়জনকে (সমন্বয়ক) আটক করা হয়েছে কে বলেছে, কোথায় বলেছে? আদালত বলেন, যদি আটক না করে, দিনের পর দিন রাখেন কীভাবে?

শেখ মোহাম্মদ মোর্শেদ বলেন, পরিবারের পক্ষ থেকে কেউ বলেছে তাদেরকে আটক করা হয়েছে? যদি গ্রেপ্তার করা হতো তাহলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে নেওয়া হতো।

পরে এই বিষয়ে আগামীকাল মঙ্গলবার পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করা হয়। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা রিটটি করেন।

বাংলাদেশকে নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি নিতে দেবে না ভারত, বাকি বিদ্যুতের কী হবে

সিঙ্গাপুর বা কানাডা নয়, ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সড়ক-সেতুর টোল: ইটিসিতে কাজ করে না ৭০% গাড়ির ট্যাগ

গভীর রাতেও কক্সবাজারে প্রধানমন্ত্রী

দৈনিক ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা

চীন সফর শেষে ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল

‘আম কূটনীতি’র মাধ্যমে নেপালে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিল বাংলাদেশ

সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, মায়ের হাতে দিলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র

চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী