হোম > জাতীয়

র‍্যাব বিলুপ্তির বিষয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তন কিংবা বাহিনী বিলুপ্তির বিষয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‍্যাবের নাম পরিবর্তন বা বিলুপ্তির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে জনচাহিদা রয়েছে। জুলাই জাতীয় সনদেও র‍্যাব সম্পর্কে কিছু সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ আছে। সেখানে নাম পরিবর্তনের কথাও বলা হয়েছে। তবে এগুলো রাজনৈতিক সমঝোতার বিষয় হলেও বাস্তবতা বিবেচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘দেশে একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজন রয়েছে। তবে সেটি কী আদলে থাকবে, তাদের জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করা হবে এবং কাজের স্বচ্ছতা কীভাবে নির্ধারণ করা যাবে এসব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

লাইসেন্স করা অস্ত্রের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘অন্তর্বর্তী সরকার লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র জমা দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু প্রায় ১০ হাজার অস্ত্র জমা পড়েনি। সেগুলো এখন অবৈধ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট লাইসেন্স বাতিলযোগ্য। এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং সেসব লাইসেন্সের আওতায় কেনা অস্ত্রের পূর্ণাঙ্গ তালিকা অস্ত্রের ক্যাটাগরি অনুযায়ী জেলা প্রশাসকদের কাছে চাওয়া হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের জারি করা নির্দেশনার পর যেসব লাইসেন্সধারী অস্ত্র জমা পড়েনি, সেগুলোর বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে কি না—সে বিষয়েও প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

মন্ত্রী আরও জানান, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে ইস্যুকৃত লাইসেন্সগুলোর মধ্যে যেগুলো রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়ে থাকতে পারে, সেগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ে প্রতিবেদন দেবে। রাজনৈতিক বিবেচনায় দেওয়া লাইসেন্স চিহ্নিত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দপ্তর হারালের স্থানীয় সরকার সচিব রেজাউল

পুরোনো প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থগিত ফ্লাইটগুলোর রিশিডিউল হয়েছে, যাত্রীরা পর্যাপ্ত সময় পাবেন: প্রতিমন্ত্রী

৫ জেলার ডিসি প্রত্যাহার

মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য সহায়তায় হটলাইন চালু

সীমান্ত হত্যার বিষয়ে যেন আর শুনতে না হয়, এ বিষয়ে সতর্ক থাকব: স্বরাষ্ট্রমন্ত্রী

যে শর্তে বাংলা একাডেমি পুরস্কার নিতে রাজি হলেন কবি মোহন রায়হান

পুলিশ হত্যার তদন্ত নিয়ে বক্তব্য দেইনি, সিদ্ধান্ত সুরক্ষা অধ্যাদেশের আলোকে: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী