হোম > জাতীয়

হাওরে ভারী বৃষ্টির আভাস, ধান কাটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৮ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাওর অঞ্চলে সম্ভাব্য ভারী বৃষ্টির আভাসে ধান কাটায় আটটি পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ রোববার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শের কথা জানানো হয়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে, আগামী ৩ মে থেকে বাংলাদেশের উত্তর-পূর্ব হাওর অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা) অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

হাওর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে দণ্ডায়মান ফসল রক্ষার জন্য পরামর্শসমূহ হচ্ছে—

১ /বোরো ধান ৮০% পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখুন। 

২ /দ্রুত পরিপক্ব সবজি সংগ্রহ করে ফেলুন। 

৩ /নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন, যেন ধানের জমিতে পানি জমে না থাকতে পারে। 

৪ /জমির আইল উঁচু করে দিন। 

৫ /ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখুন। 

৬ /সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন। 

৭ /বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন। 

৮ /কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

সচিবালয়ের পক্ষে কথা বলায় এবং নিউজ শেয়ার করায় বিচারকদের শোকজ

সুপ্রিম কোর্ট সচিবালয়: রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় স্বামীকে গুম করে হত্যা করা হয়: জবানবন্দিতে স্ত্রী

ভিসাপ্রক্রিয়া শিগগির সহজ করার আভাস ভারতের

হাদির হত্যাকারীদের ফেরত চাইল বাংলাদেশ, রাজি ভারত

সংসদের সাউন্ড সিস্টেম-কাণ্ডে দুদকের অনুসন্ধান

বছরের মধ্যেই বিসিএস শেষ করতে প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা চাইলেন পিএসসি চেয়ারম্যান

ব্যর্থতায় সেকশন প্রধানের পদের আয়ু হবে ৫ মিনিট, রেলের কর্মকর্তাদের মন্ত্রীর হুঁশিয়ারি

শুধু মার্চেই সীমান্তে ১৬৫ কোটি টাকার চোরাচালান জব্দ, আটক ৩১৭

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার