হোম > জাতীয়

খামারিদের স্বার্থ রক্ষার হিসাব দিলেন ফরিদা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফরিদা আখতার। ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, স্বল্প সময়ের মধ্যে টেকসই উৎপাদন, সম্পদ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রান্তিক খামারিদের স্বার্থরক্ষায় একাধিক আইন, অধ্যাদেশ ও নীতিমালা প্রণয়ন বা সংশোধন করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়কালে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গৃহীত কার্যক্রম ও অর্জন তুলে ধরতে গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, মৎস্য খাতে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ও ২০২৬’ জারির মাধ্যমে মৎস্য অভয়াশ্রম ঘোষণা, ইলেকট্রোফিশিং নিষিদ্ধকরণ এবং অন্যান্য এলাকাভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা আইনগত স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া ‘জাতীয় মৎস্য নীতিমালা, ২০২৬’, ‘জাতীয় মৎস্য পদক নীতিমালা, ২০২৬’, ‘মৎস্য খাদ্য বিধিমালা, ২০২৪’, ‘মৎস্য সঙ্গনিরোধ বিধিমালা, ২০২৪’ এবং ‘মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, প্রাণিসম্পদ খাতে ‘জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬’, ‘প্রাণী ও প্রাণিজাত পণ্য সঙ্গনিরোধ অধ্যাদেশ, ২০২৬’, ‘জাতীয় প্রাণিসম্পদ বীমা নীতিমালা, ২০২৬’, ‘জাতীয় কৃত্রিম প্রজনন নীতিমালা, ২০২৬ (খসড়া)’ এবং ‘ভেটেরিনারি ঔষধ অধ্যাদেশ, ২০২৬ (খসড়া)’ প্রণয়ন করা হয়েছে। জেলেদের সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ১৩ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ করা হয়েছে।

বিধি ভেঙে প্রচার চলছে ভার্চুয়াল জগতে

জয়ের নিয়ামক জেন-জি

ভোট ঘিরে যত নিষেধাজ্ঞা

ভোটারদের জন্য বিনা ভাড়ায় লঞ্চ প্রার্থীদের

৩০টির বেশি লঞ্চঘাট নির্মাণ করা হয়েছে

হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

সময়স্বল্পতায় অনেক বিনিয়োগ এসেও আসেনি

ভোটের যাত্রায় ঈদের আমেজ

ভোটারদের নিরাপত্তা নিশ্চিতসহ যেসব নির্দেশ দেওয়া হলো পুলিশ সদস্যদের

নির্বাচনে টংয়ের দোকানে বসাসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ