হোম > জাতীয়

সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের জামিন আবেদন ফেরত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আমিন উদ্দিন। ছবি: সংগৃহীত

হত্যাসহ তিন মামলায় সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. তৌফিক ইনামের বেঞ্চ এই আদেশ দেন।

আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

মিনহাজুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই-আগস্টের ঘটনায় যাত্রাবাড়ী থানার হত্যা মামলা ও সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে বিশৃঙ্খলার ঘটনায় দুটি মামলায় আগাম জামিন চেয়েছিলেন। তবে বিএনপিপন্থী আইনজীবীরা কোর্টে মিছিল করে মব তৈরি করায় আমিন উদ্দিন আসেননি। যার কারণে তারা আবেদন ফেরত চেয়েছেন। পরে আদালত আবেদন ফেরত দিয়েছেন।’ অবকাশের পর নিয়মিত বেঞ্চে আবারও জামিন আবেদন করা হবে বলে জানান তিনি।

ফরিদপুর ও পিরোজপুর: পাউবোর জমিতে বাড়ি-খামার

ঈদযাত্রা: লঞ্চের টিকিট বিক্রি শুরু আজ, বিশেষ সার্ভিস ২৫ মে থেকে

দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

প্রবাসীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প, ২ মাসের মধ্যে মিলবে ‘প্রবাসী কার্ড’

সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ডিএনসির অস্ত্র প্রশিক্ষণে ‘বেস্ট ট্রেইনি অ্যাওয়ার্ড’ পেলেন ডিডি জিললুর

ফেসবুকে সমালোচনার পর প্রত্যাহার হচ্ছেন এসপিরা

বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে ফের রিট

সরকার স্নাতক পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে পড়ার ব্যবস্থা করবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে সরাসরি শিপিং ব্যবস্থা চালু করতে আগ্রহী ব্রাজিল