হোম > জাতীয়

ত্রিশালে হবে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স: সেনাপ্রধান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর

দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে আজ সোমবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান সেনাপ্রধান। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

ইফতার মাহফিলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ অন্য অতিথিরা। ছবি: আইএসপিআর

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে উপস্থিত অতিথিদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান। তিনি দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বমানের ক্রীড়াবিদ গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ত্রিশালে একটি আধুনিক আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সংক্ষিপ্ত বক্তব্যে দেশের ক্রীড়া খাতের উন্নয়নে সরকারের আন্তরিকতা ও পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

ইফতার মাহফিলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যরা ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নৌ ও বিমানবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দেশে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই: স্থানীয় সরকারমন্ত্রী

রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রূপপুরে জ্বালানি লোডিংয়ে কমিশনিং লাইসেন্স দিল বায়েরা

হজযাত্রীরা যেন কষ্ট না পান, তা নিশ্চিত করতে হবে : ধর্মমন্ত্রী

হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে : বিমানমন্ত্রী

পলিসি গ্রুপের বৈঠক: নিয়ম বদলে ৪ হাজার এসআই নিয়োগের চিন্তা

জ্বালানি সংকট: সকাল ৬টায় লাইনে, ১০টায় তেল শেষ, সন্ধ্যা ৬টার জন্য অপেক্ষা

চার বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি