হোম > জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সস্ত্রীক ঈদ শুভেচ্ছা বিনিময়

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে আজ শনিবার দুপুরে সেনাপ্রধান সস্ত্রীক বঙ্গভবনে যান। সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর ফেসবুক পেজে সৌজন্য সাক্ষাতের ছবি শেয়ার করে বলা হয়, সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

ছবিতে দেখা যায়, সেনাপ্রধান ও তাঁর স্ত্রী সারাহনাজ কমলিকা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও বঙ্গবভনের কর্মকর্তারা। তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন। সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন ও উষ্ণ আলিঙ্গন করেন।

এদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

বঙ্গভবন ঘুরে দেখতে পারবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

মানবাধিকার লঙ্ঘনকারীরা যেন ভুক্তভোগী সাজতে না পারে: ডেপুটি স্পিকার

একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাণিসম্পদে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি করছে: প্রতিমন্ত্রী

সচিব পদে পদোন্নতি পেলেন বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নেত্রকোনায় হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে

জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা

বাংলাদেশের জ্বালানি পরিবহনে নিরাপত্তা দিতে ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত